শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লেবাননে শীঘ্রই যুদ্ধবিরতি হতে পারে: হিজবুল্লাহ মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেবাননে ‘শিগগিরই’ যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হিজবুল্লাহর মুখপাত্র ও পার্লামেন্ট সদস্য ইবরাহিম মুসাবি। 

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানসহ আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক তৎপরতার ফলেই এমন একটি সম্ভাবনা তৈরি হয়েছে, যা সংঘাতপ্রবণ এই পরিস্থিতিতে সাময়িক স্বস্তি বয়ে আনতে পারে।

একই প্রতিবেদনে নাম প্রকাশ না করার শর্তে লেবাননের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে পর্দার আড়ালে জোরালো প্রচেষ্টা চলছে। তবে এই প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং যুদ্ধবিরতি কখন থেকে কার্যকর হবে কিংবা কতদিন স্থায়ী হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলেও তারা উল্লেখ করেছেন।

তারা আরও ইঙ্গিত দিয়েছেন, লেবাননে সম্ভাব্য এই যুদ্ধবিরতির সময়কাল অনেকাংশেই নির্ভর করবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির স্থায়িত্বের ওপর। অর্থাৎ বৃহত্তর আঞ্চলিক সমীকরণ এবং পরাশক্তিগুলোর মধ্যে সমঝোতার অগ্রগতি সরাসরি প্রভাব ফেলতে পারে লেবাননের পরিস্থিতিতেও।

এদিকে চলমান সংঘাতে মানবিক ক্ষয়ক্ষতির চিত্র ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের নতুন দফার হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ১৬৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭ হাজার ৬১ জন। সূত্র: আল-জাজিরা

ভোরের আকাশ/নি

যুদ্ধবিরতিলেবানন

শেয়ার করুন: