শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। ‘ডেনা’ জাহাজ ডুবিয়ে দেয়ার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। রোববার (২৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের মুয়াফ্ফাক সালতি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এতে ঘাঁটির আবাসিক এলাকা ও সামরিক সরঞ্জাম লক্ষ্যবস্তু ছিল।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, এই ঘাঁটিটি তাদের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

উল্লেখ্য, মুয়াফফাক সালতি বিমানঘাঁটি জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি,। এ ঘাঁটিতে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে এবং এটি আঞ্চলিক সামরিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে নতুন ধাপের অভিযান শুরু করেছে ইরানের বিপ্লাবী গার্ড বাহিনী (আইআরজিসি)। গোষ্ঠীটির সঙ্গে এ হামলায় যোগ দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দুপক্ষের যৌথ হামলায় ইসরায়েলের শতাধিক শহরে সাইরেন বাজতে শোনা গেছে।

ভোরের আকাশ/নি

মার্কিন ঘাঁটিইরানজর্ডান

শেয়ার করুন: