শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা এবং এর কৌশল নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানি কুর্দি মিলিশিয়াদের সঙ্গে আলোচনা করেছে।

এ বিষয়ে অবহিত কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যে, আলোচনায় সম্ভাব্য হামলার সময়সূচি, লক্ষ্য এবং কৌশলগত দিকগুলো নিয়ে কথাবার্তা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানি লক্ষ্যস্থলগুলোতে বোমা ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে ইরানের সামরিক বাহিনীকে দুর্বল করার আশায় তাদের ওপর হামলা চালাতে প্রশিক্ষণ জোরদার করেছে দেশটির কুর্দি বিদ্রোহীদের জোট। ইরাকের আধাস্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরাক-ইরান সীমান্তে শিবির গেড়েছে তারা।

ওই কর্মকর্তাদের মধ্যে দুইজন জানিয়েছেন, শনিবার মার্কিন-ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি ও অন্য শীর্ষ নেতারা নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে দেশটির ইসলামিক শাসনের বিরুদ্ধে বিরোধীদের রুখে দাঁড়ানোর মতো জায়গা তৈরি করাই বিদ্রোহী কুর্দিদের হামলার লক্ষ্য হবে।

তবে এ অভিযান ও এর সম্ভাব্য সময় নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তারা।

তারা জানান, কুর্দিদের ওই জোট যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তার অনুরোধ করেছে আর ইরবিল ও বাগদাদের ইরাকি নেতারা সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সংস্পর্শে আছেন।

তাদের মধ্যে দুই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সিআইএ সহায়তায় অস্ত্র যোগান দেওয়ার বিষয়ে কথা হয়েছে।

কুর্দিদের এই জোটের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সংযুক্ততা ও সম্ভাব্য স্থল অভিযান নিয়ে প্রথম প্রতিবেদন করে সিএনএন। অ্যাক্সিওস চলতি সপ্তাহে জানিয়েছে, কুর্দিদের দুই শীর্ষ নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তাদের একজন ডেমোক্র্যাটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান (কেডিপিআিই) এর প্রেসিডেন্ট মুস্তাফা হিজরি।

এসব পরিকল্পনার বিষয়ে জ্ঞাত লোকজন সিএনএনকে জানিয়েছেন, ইরানে একটি জনপ্রিয় অভ্যুত্থান উস্কে দেওয়ার লক্ষ্য নিয়ে সিআইএ কুর্দি বাহিনীগুলোর সঙ্গে কাজ করছে।

ট্রাম্প প্রশাসন ইরানি বিরোধী গোষ্ঠীগুলো ও ইরাকের কুর্দি নেতাদের সঙ্গে তাদের সামরিক সমর্থন দেওয়ার বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে বলে ওই কমকর্তারা জানিয়েছেন।

ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর কয়েক হাজার সদস্যের বাহিনী আছে। তারা ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে ইরাক-ইরান সীমান্তে অভিযান চালিয়ে থাকে।

শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকটি গোষ্ঠী প্রকাশ্যে বিবৃতি দিয়ে আসন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেছে এবং ইরানের সামরিক বাহিনীকে পক্ষ ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কুর্দি গোষ্ঠীগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে আর মঙ্গলবার জানিয়েছে, তারা ডজন ডজন ড্রোন ব্যবহার করে কুর্দি বাহিনীগুলোকে লক্ষ্যস্থল করছে। এসব কুর্দি বাহিনীগুলোর মধ্যে কেডিপিআই অন্যতম।

ভোরের আকাশ/এনএস

সীমান্তইরান

শেয়ার করুন: