শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

একদিনে মরক্কো থেকে স্পেনের ঢুকল ৫০ হাজার লোক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মরক্কো থেকে সাঁতরে ও সীমান্ত প্রাচীর টপকে মাত্র একদিনের ব্যবধানে স্পেনের স্বায়ত্ত্বশাসিত ভূখণ্ড সেউতাকে প্রবেশ করেছেন প্রায় ৫০ হাজার মানুষ।

মরক্কোর সীমান্তের সঙ্গে লাগোয়া শহর হলো সেউতা। স্পেনের মূল ভূখণ্ড সাগরের ওই প্রান্তে হলেও সেউতা ঐতিহাসিকভাবে স্পেনেরই অংশ। সেউতা ও স্পেনের মধ্যে বয়ে গেছে জিব্রাল্টার প্রণালি।

এসব মানুষ মূলত ইউরোপে প্রবেশের জন্য সেউতাতে ঢুকছেন। সেউতাতে প্রবেশের মাধ্যমে তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত অঞ্চলে প্রবেশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে গতকাল বৃহস্পতিবার হাজার হাজার মানুষ সমুদ্রে সাঁতরে সেউতাতে ঢুকছেন। অনেকে সীমান্ত বেড়া টপকে আসছেন। একসঙ্গে এত মানুষ আসায় নিরাপত্তাবাহিনীও কিছু করতে পারছিল না। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের বেলাও মানুষের ঢল অব্যাহত ছিল।

কেন হঠাৎ মানুষের এ ঢল?

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্পেনের সুপ্রিম কোর্ট চলতি মাসে একটি রায় দেন। এতে বলা হয়, যেসব মানুষ সাগরপথে সেউতা অথবা মেলিলাতে প্রবেশের চেষ্টা করেন তাদের আটক করে তাৎক্ষণিকভাবে মরক্কোতে পাঠানো যাবে না। এই রায়ের পরই ঝাঁকে ঝাঁকে ঢলের মতো মানুষ এখানে আসা শুরু করেন। এরমধ্যে গতকাল শুধুমাত্র একদিনের ব্যবধানে প্রায় ৫০ হাজার অভিবাসী প্রত্যাশী এই শহরটিতে প্রবেশ করেছেন।

আরও পড়ুন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদল নেতাদের দোয়া মাহফিল

যেখানে সেউতার মোট জনগনই হলেন মাত্র ৮৪ হাজার। অভিবাসীদের এই ঢলের পর সেউতার স্থানীয় কর্তৃপক্ষ স্পেনের কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা চায়। এরপর সেখানে সেনা মোতায়েন করা হয়। কিন্তু গতকাল সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে যায়।

সূত্র: বিবিসি

ভোরের আকাশ/এনএস

স্পেনমরক্কো

শেয়ার করুন: