শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাশিয়ার পরাজয় মেনে নেওয়া যাবে না: ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের স্পষ্ট বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৫, ৭:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ার পরাজয় মেনে নেওয়া যাবে না: ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের স্পষ্ট বার্তা
রাশিয়ার পরাজয় মেনে নেওয়া যাবে না: ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের স্পষ্ট বার্তা

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে এতদিন কৌশলী অবস্থান নিলেও এবার নিজেদের স্পষ্ট মনোভাব জানাল চীন। রাশিয়ার দীর্ঘদিনের মিত্র দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, এই যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না বেইজিং। তার দাবি, চীন রাশিয়াকে হারতে দেবে না।

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সঙ্গে চার ঘণ্টার দীর্ঘ বৈঠকে এই মন্তব্য করেন ওয়াং ই। বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “বেইজিং কোনোভাবেই রাশিয়ার পরাজয় মেনে নেবে না। রাশিয়াকে আমরা হারতে দেব না।”

ওয়াং ই বলেন, “যদি রাশিয়া ইউক্রেনে পরাজিত হয়, তাহলে যুক্তরাষ্ট্রের নজর সরাসরি চীন এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দিকে ঘুরে যাবে। তখন একমাত্র লক্ষ্যবস্তু হয়ে উঠবে চীন।” ফলে ভূরাজনৈতিক সমীকরণ বিবেচনায় রেখেই মস্কোর পক্ষে অবস্থান নিচ্ছে বেইজিং— এমনটাই ইঙ্গিত দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

তবে চীন বরাবরই দাবি করে এসেছে, তারা রাশিয়াকে কোনো সামরিক সহায়তা দেয়নি। এবারও ওয়াং ই বলেন, “যদি চীন রাশিয়াকে সহায়তা দিত, তাহলে যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত।” তিনি আরও জানান, বেইজিং শান্তিপূর্ণ সমাধান এবং কূটনৈতিক আলোচনার পক্ষেই রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ছাড়াও সাইবার নিরাপত্তা, বিরল খনিজ সম্পদ এবং ইইউ-চীন বাণিজ্য সম্পর্ক নিয়েও এই বৈঠকে আলোচনা হয় বলে নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়ন।

পরদিন শুক্রবার (৫ জুলাই) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন মুখপাত্র মাও নিং। তিনি বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে চীনের অবস্থান সবসময়ই নিরপেক্ষ ও গঠনমূলক। আমরা চাই শান্তিপূর্ণ সমাধান ও সংলাপের মাধ্যমে এই যুদ্ধের অবসান হোক। কারণ, এই সংঘাত দীর্ঘায়িত হলে কেউই লাভবান হবে না।”

সূত্র: সিএনএন, সাউথ চায়না মর্নিং পোস্ট

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: