শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনের হামলায় রাশিয়ায় শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে শিশুসহ অন্তত ১৩ জন নিহত এবং আরও ৩৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। সোমবার (১০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনে মস্কোর পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর চালানো অন্যতম প্রাণঘাতী একক হামলা এটি। এতে নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ হামলায় আরও ৩৯ জন আহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, নিজনেকামস্ক শহরের ওপর হামলার বিষয়ে কিয়েভ এখনো কোনো মন্তব্য করেনি। শহরটি ইউক্রেন সীমান্ত থেকে ১ হাজার ১০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। এ অঞ্চলে বেশ কয়েকটি প্রধান তেল শোধনাগার ও একটি বৃহৎ পেট্রোকেমিক্যাল কোম্পানি রয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, রাতভর চলা এ হামলা সকালেও কয়েক ঘণ্টা পর্যন্ত অব্যাহত ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, দিনের বেলাতেও আকাশ ধোঁয়া ও আগুনের বিশাল কুণ্ডলীতে ছেয়ে গেছে। এলাকাটিতে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে। তবে এসব ফুটেজের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে কিয়েভ সম্প্রতি রাশিয়ার যুদ্ধের জন্য রাজস্ব ও রসদ জোগায় এমন বিভিন্ন স্থাপনাকে নিশানা করে আসছে।

আরও পড়ুন

বোয়িং ৭৩৭ ম্যাক্সের ১,৯০০ উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের পরিদর্শনের নির্দেশ

মস্কো জানিয়েছে, ইউক্রেন শিল্প স্থাপনা ও আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, এলাকায় সামরিক সম্পৃক্ততা নেই এমন লোকজনও ছিলেন। তবে বিবিসি এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

তাতারস্তানের সরকারপ্রধান রুস্তম মিন্নিখানভ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মস্কো জানিয়েছে, গত রাতে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৪৫০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। সূত্র : বিবিসি

ভোরের আকাশ/সু.পা

ড্রোন হামলা, রাশিয়া

শেয়ার করুন: