শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানকে অর্থনীতির সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছেন জেডি ভান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানকে বিশ্বজুড়ে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর জন্য দায়ী বলে অভিযুক্ত করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও দেখিয়েছেন, অবরোধ খেলায় আমেরিকাও অংশ নিতে পারে। ফক্স নিউজের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

জেডি ভ্যান্স বলেছেন, ইরান যদি অর্থনৈতিক সন্ত্রাসবাদে লিপ্ত হয়, তবে যুক্তরাষ্ট্র এই নীতি মেনে চলবে। হরমুজ প্রণালি দিয়ে ইরানি কোনো জাহাজও চলতে দেওয়া হবে না।

বল এখন ইরানের কোর্টে উল্লেখ করে তিনি আরো বলেছেন, ইসলামাবাদে শান্তি আলোচনা অনেক দূর এগিয়েছে।

ইরানিদের নমনীয় হতে বলে এবং যুক্তরাষ্ট্রের দাবি করা গুরুত্বপূর্ণ বিষয় মেনে নিতে হবে। সেই সঙ্গে ইউরেনিয়াম মজুদ হ্রাস ও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তা নিশ্চিতে বিশ্বাসযোগ্য পন্থা অবলম্বন করতে হবে বলে তিনি আরো যোগ করেন। তবে ভ্যান্সের এই মন্তব্যে এখনো কোনো কিছু বলেনি ইরান।

মার্কিন অবরোধের বিষয়ে তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র ফেলো আবাস আসলানি বলেছেন, এই অবরোধ আলোচনার টেবিলে তেহরানের কাছ থেকে বড় ছাড় আদায়ে চাপ সৃষ্টির একটি প্রচেষ্টা মাত্র।

ভোরের আকাশ/এসএইচ

ইরান

শেয়ার করুন: