শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতি চলাকালে ইসরাইলি হামলায় নিহত ৭৮০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

যুদ্ধবিরতি চলা অবস্থায় সোমবার (২০ এপ্রিল) ইসরাইলি হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের অক্টোবরে শুরু হওয়া কথিত ‍যুদ্ধবিরতির পর দখলদার বাহিনীর হামলায় ৭৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি পুলিশ চৌকিতে গোলাবর্ষণে তিনজন প্রাণ হারান। এ ছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন এবং উত্তর গাজা সিটির কাছে জেইতুন এলাকায় একটি সড়কচৌমাথায় আরেকজন নিহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত গাজাজুড়ে ইসরাইলি হামলায় ৭৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ভোরের আকাশ/আ.র

গাজায় ইসরাইলি হামলা

শেয়ার করুন: