শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় বসতে শেহবাজের আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

যুদ্ধবিরতির পর এবার যুদ্ধাবসান সংক্রান্ত সংলাপের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিদের পাকিস্তানে আসার নিমন্ত্রণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আগামী ১০ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের ইসলামাবাদে আসার নিমন্ত্রণ দিয়েছেন তিনি।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টের বরাত দিয়ে দ্যা টাইমস অব ইসরায়েলের করা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় আগামী ১৫ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েলও এই বিরতিতে সায় দিয়েছে।

শেহবাজ শরিফ জানান, তেহরান ও ওয়াশিংটনের পাশাপাশি তাদের মিত্ররাও লেবাননসহ সব জায়গায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

তিনি বলেন, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আলোচনার জন্য শুক্রবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানকে পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই আলোচনা স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সফল হবে।

ভোরের আকাশ/আ.র

মধ্যপ্রাচ্য যুদ্ধ

শেয়ার করুন: