শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরাকের প্রধানমন্ত্রী হলেন আলী আল-জাইদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আলী আল-জাইদি
ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আলী আল-জাইদি।

শনিবার (১৬ মে) রাজধানী বাগদাদে এক জমকালো ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কাছ থেকে তিনি কার্যভার বুঝে নেন।

ইরাকি নিউজ এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। চলতি মাসের শুরুর দিকে পার্লামেন্টের আস্থা অর্জনের পর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আল-জাইদির নেতৃত্বাধীন নতুন সরকারের আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।

এর আগে গত ১৪ মে ইরাকি পার্লামেন্টে প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এবং তাঁর মন্ত্রিসভার ১৪ জন মন্ত্রীর নাম অনুমোদন করা হয়। তবে বাকি ৯টি মন্ত্রী পদের বিষয়ে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এই আংশিক অনুমোদনের মধ্য দিয়েই নতুন প্রশাসনের জন্য কাজ শুরু করার পথ সুগম হয়।

আরও পড়ুন

ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

গত ২৭ এপ্রিল ইরাকের বৃহত্তম সংসদীয় জোট 'কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক অ্যালায়েন্স' আলী আল-জাইদিকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করার পর, ইরাকি প্রেসিডেন্ট নিজার আমিদি তাঁকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দেন।

উল্লেখ্য, ইরাকের প্রচলিত রাজনৈতিক ক্ষমতা-ভাগাভাগির নিয়ম অনুযায়ী দেশটির রাষ্ট্রপতির পদটি ঐতিহ্যগতভাবে একজন কুর্দি প্রতিনিধির, প্রধানমন্ত্রীর পদটি একজন শিয়া প্রতিনিধির এবং পার্লামেন্টের স্পিকারের পদটি একজন সুন্নি প্রতিনিধির জন্য নির্ধারিত থাকে। সেই ধারাবাহিকতায় বর্তমানে প্রেসিডেন্ট নিজার আমিদি, প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এবং পার্লামেন্ট স্পিকার হেবাত আল-হালবুসি দেশটির শীর্ষ তিন রাজনৈতিক পদের দায়িত্ব পালন করছেন। সূত্র: সৌদি গেজেট

ভোরের আকাশ/নি

ইরাকের প্রধানমন্ত্রী

শেয়ার করুন: