শিরোনাম
দেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারদেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫
সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫

সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যের আবু কালব গ্রামে সেনাবাহিনীর ড্রোন হামলায় চার শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় মানবাধিকার সংস্থা কোরদোফান অবজারভেটরি এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে এক প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে শিশু ও তার পরিবারের নয়জন সদস্য রয়েছেন। প্রথম হামলাটি চালানো হয় একটি জনসমাগমস্থলে, যেখানে শিশুরা ফুটবল খেলছিল। দ্বিতীয় হামলায় লক্ষ্যবস্তু করা হয় বসতবাড়ি। এতে কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়।

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে যুদ্ধ চলছে। পশ্চিম কোরদোফান এলাকায় সেনাবাহিনীর পাল্টা অভিযানের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো। ত্রাণকর্মীদের হিসাবে, এ যুদ্ধে দুই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ভয়াবহ দুর্ভিক্ষ ও বাস্তুচ্যুতির সংকট তৈরি হয়েছে। 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ড্রোন হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। চলতি বছর শিশুদের হতাহতের দুই-তৃতীয়াংশের জন্যও দায়ী এসব হামলা। 
 

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: