শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শত্রুরা অনুতপ্ত না হওয়া পর্যন্ত হামলা চলবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ৯:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজনৈতিক নেতারা যতদিন প্রয়োজন মনে করবেন, ততদিন ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী।

সোমবার (৬ এপ্রিল) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র  মোহাম্মদ আকরামিনিয়া এই ঘোষণা দিয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া বলেন, ইরান বর্তমানে পূর্ণ কর্তৃত্বের সাথে দাঁড়িয়ে আছে এবং প্রতিটি হুমকির দাঁতভাঙা জবাব দিচ্ছে। কিছু ক্ষেত্রে ইরান প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা আক্রমণের সফল প্রয়োগ ঘটাতে সক্ষম হয়েছে বলেও তিনি দাবি করেন।

যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ মূলত পরাজয় বরণ করেছে। তিনি ব্যাখ্যা করেন, প্রতিরোধের এই লড়াই চালিয়ে যাওয়ার চূড়ান্ত লক্ষ্য হলো শত্রুর মনে দীর্ঘস্থায়ী অনুশোচনাবোধ তৈরি করা। এই মনস্তাত্ত্বিক ও কৌশলগত অবস্থা ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবন্ধক হিসেবে কাজ করবে।

এই দৃষ্টিভঙ্গিকে কেউ কেউ আবেগতাড়িত বলে মনে করতে পারেন এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে আকরামিনিয়া বলেন, এই অবস্থান সম্পূর্ণভাবে কৌশলগত যৌক্তিকতার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। যুদ্ধের পুনরাবৃত্তি রোধ করতে শত্রুকে এই পর্যায়ে নিয়ে আসা অপরিহার্য বলে তিনি মনে করেন।

তিনি জানান, যদি এই লক্ষ্য অর্জিত হয় তবে প্রতিরোধের মাত্রা এমন এক পর্যায়ে পৌঁছাবে যে শত্রু ভবিষ্যতে আর কখনো ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখাবে না।

ভোরের আকাশ/এসএইচ

ইরান

শেয়ার করুন: