শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ জুন ২০২৬, ১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনে পাঁচজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্র জানায়, দনিপ্রোতে ৪ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। সোমবার (০১ জুন) ভোরে রাশিয়ার হামলায় কিয়েভেও একজন নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছে জানা যায়। খবর বিবিসির।

শহরের কেন্দ্র থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। কিয়েভের হাজার হাজার মানুষ নিরাপদে আশ্রয় নিয়েছে। ইউক্রেনের বেশিরভাগ অংশ জুড়ে বিমান হামলার সতর্কতা জারি ছিল।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জনগণকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন। কিয়েভের নগর সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেছেন, শত্রুরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে।

ক্লিচকো বলেন, দুটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভোরবেলা থেকে কিয়েভে রাশিয়ার হামলা চলার সময় এক ডজনেরও বেশি বিকট বিস্ফোরণের মাঝে ড্রোনের গুঞ্জন শোনা যাচ্ছিল।

শহরজুড়ে বিদ্যুৎ বিভ্রাট ও অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। জাপোরিঝিয়ায় একটি শিল্প স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।

এই হামলাগুলো এমন এক সময়ে ঘটলো যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার রাশিয়ার সম্ভাব্য ব্যাপক হামলার বিষয়ে সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছেন এবং বাসিন্দাদের বিমান হামলার সতর্কবার্তার প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

ইসরায়েলে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে হিজবুল্লাহ’র সম্মতি

জেলেনস্কি এক ভিডিও ভাষণে বলেন, রাশিয়ার হামলা সংক্রান্ত গোয়েন্দা সতর্কতা এখনো কার্যকর রয়েছে। একটি ব্যাপক হামলা সম্ভব, তারা এর প্রস্তুতি নিয়েছে।

গত সপ্তাহে রাশিয়া বলেছিল যে, তারা কিয়েভের সামরিক ও সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং বিদেশিদের শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল।

ভোরের আকাশ/সু.পা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

শেয়ার করুন: