শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরিয়ায় হামলার আগে তুরস্ককে আগেই সতর্ক করা হয়েছিল: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ৪:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ও তৎপরতা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ায় কোনো সামরিক ঘাঁটি শক্তিশালী করার আগে তুরস্ককে সতর্ক করা হয়েছিল দাবি করে তিনি ইংরেজিতে ‘ডোন্ট’ শব্দ ব্যবহার করে বলেন, এ ধরনের কোনো কর্মকাণ্ড যেন না করা হয়। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

বুধবার (১৯ আগস্ট) এক পডকাস্ট সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সিরিয়ায় তুরস্কের এমন কোনো সামরিক উপস্থিতি ইসরায়েল মেনে নেবে না, যা দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে ইসরায়েলের জন্য হুমকি তৈরি করে। তিনি বলেন, ‘বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু মনে হচ্ছে তারা তা শোনেনি। তাই আমরা বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝানোর ব্যবস্থা করেছি।’

নেতানিয়াহুর এ মন্তব্যের একদিন আগে উত্তর-পশ্চিম সিরিয়ার আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। ঘাঁটিটি নিয়ে তুরস্কের সামরিক তৎপরতার অভিযোগ উঠেছিল। হামলায় সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে রয়টার্সের তিনটি সূত্র জানিয়েছে, গত ১৪ আগস্ট ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির সঙ্গে ফোনে কথা বলেন। ওই আলোচনায় সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতির বিষয়টি উঠে আসে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর নতুন সিরীয় সরকারের সঙ্গে ইসরায়েলের এটিই অন্যতম উচ্চপর্যায়ের যোগাযোগ বলে জানিয়েছে সূত্রগুলো।

সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি নিয়ে ইসরায়েল দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে। নেতানিয়াহুর কার্যালয় মঙ্গলবার দাবি করে, তুরস্কের সেনাদের ওই বিমানঘাঁটিতে মোতায়েনের অনুমতি দেওয়া হয়েছিল, যা বিদ্যমান স্থিতাবস্থা লঙ্ঘন করেছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের মোতায়েন ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে; এমন সতর্কতাও সিরিয়াকে একাধিকবার দেওয়া হয়েছিল।

তবে তুরস্ক ইসরায়েলের এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে একটি তুর্কি সামরিক প্রতিনিধিদল বিমানঘাঁটিটি পরিদর্শনের পরই হামলা চালানো হয়। কয়েকজন সিরীয় কর্মকর্তাও অ্যাসোসিয়েটেড প্রেসকে তুর্কি প্রতিনিধিদলের ওই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ইমরান খানকে হাসপাতালে নেয়ার আদেশের বিরুদ্ধে আপিল করবে পাকিস্তান সরকার

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সাম্প্রতিক আবু আল-দুহুর বিমানঘাঁটিতে হামলাটি দক্ষিণ সিরিয়ার ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলের তুলনায় অনেক বেশি উত্তরে হওয়ায় তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক নেতানিয়াহুর সমালোচনা করে তাকে বেপরোয়া ও বোকা বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নেতানিয়াহু জনমনে উদ্বেগ বাড়ানোর চেষ্টা করছেন। তুরস্ককে ইরান বা আসাদ আমলের সিরিয়ার সঙ্গে তুলনা করা যায় না উল্লেখ করে বারাক বলেন, যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গোপন যোগাযোগের মাধ্যমে তুরস্কের সঙ্গে সৃষ্ট সমস্যাগুলো সমাধান বা নিয়ন্ত্রণ করা সম্ভব। সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

ভোরের আকাশ/এম

নেতানিয়াহুর

শেয়ার করুন: