শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফের কেপে উঠল আফগানিস্তান: ভূমিকম্পে প্রাণহানি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফের কেপে উঠল আফগানিস্তান: ভূমিকম্পে প্রাণহানি বাড়ছে
ফের কেপে উঠল আফগানিস্তান: ভূমিকম্পে প্রাণহানি বাড়ছে

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ৩৪ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের গভীরতা ১০ কিলোমিটার।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ভূমিকম্পের দোদুল্যমানতা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগের হিসাব অনুযায়ী, সেখানে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪ এবং এর কেন্দ্র আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চল।

এর আগে রোববার আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণহানি বেড়ে এক হাজার ৪১১ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও তিন হাজার ১২৪ জন। তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছে, কুনার প্রদেশে পাঁচ হাজার ৪০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে গাজীবাদ গ্রাম প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত।

স্থানীয় বাসিন্দা রাব্বানি জানিয়েছেন, তার বাবা-মা, স্ত্রী ও চার সন্তানসহ পরিবারের সাতজনকে তিনি হারিয়েছেন। ৪০ বছর বয়সী রাব্বানি বলেন, “এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা আছে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আমরা সাহায্য পাইনি।”

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, ভূমিকম্পের কারণে আফগানিস্তানের কৃষি ও খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ৩৯ হাজার বর্গকিলোমিটারের বেশি গম চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা প্রায় ৩.৪৯ লাখ টন ফসলের ক্ষতি ঘটাতে পারে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় ১.৩৮ মিলিয়ন পশুপালনও ঝুঁকিতে রয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, রোববার রাতে জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ৮ কিলোমিটার।

ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ ও মানবিক সংকটের কারণে আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজনীয়তা তীব্রভাবে বেড়ে গেছে।

ভোরের আকাশ//হ.র

প্রাণহানিআন্তর্জাতিকভূমিকম্পআফগানিস্তান

শেয়ার করুন: