শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘মাদকমুক্ত তামিলনাড়ু’ গড়তে বড় পদক্ষেপ বিজয়ের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৬, ১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। মঙ্গলবার (১২ মে) জারি করা এক নির্দেশনায় তিনি জানান, এসব সংবেদনশীল এলাকার ৫০০ মিটারের মধ্যে কোনো মদের দোকান পরিচালনা করা যাবে না। 

তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠান তাসমাকের অধীনে পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ মানুষের কল্যাণ ও সামাজিক নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ধর্মীয় স্থান, স্কুল-কলেজ এবং বাসস্ট্যান্ডের নিকটবর্তী মদের দোকানগুলো বন্ধ করা হবে।

তাসমাক বর্তমানে পুরো তামিলনাড়ুতে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান পরিচালনা করছে। এর মধ্যে ২৭৬টি ধর্মীয় স্থাপনার কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের নিকটে অবস্থিত।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মদ বিক্রি থেকে তামিলনাড়ু সরকারের আয় হয়েছিল প্রায় ৪৮ হাজার কোটি টাকা। তবে রাজ্যের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্পর্শকাতর এলাকাগুলো থেকে মদের দোকান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করতে ৪ দফা প্রস্তাব চীনের

নির্বাচনের আগে তিনি তামিলনাড়ুকে ‘মাদকমুক্ত রাজ্য’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নিলেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায় থালাপতি বিজয়ের দল টিভিকে। পরে কয়েকটি রাজনৈতিক দলের সমর্থনে গত রোববার সরকার গঠন করেন তিনি। সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ/সু.পা

থালাপতি বিজয়

শেয়ার করুন: