শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিশর ম্যাচের আগে আর্জেন্টিনার রণকৌশলে বড় পরিবর্তনের আভাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ে জয় তুলে নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে সেই জয়ের পর বিশ্রামের সুযোগ খুব একটা পায়নি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মায়ামিতেই সংক্ষিপ্ত অনুশীলন শেষ করে এবার আটলান্টার পথে রওনা হয়েছে লিওনেল মেসির দল। সেখানে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মিশর।

মঙ্গলবারের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে রুদ্ধদ্বার অনুশীলনে দলকে প্রস্তুত করছেন কোচ লিওনেল স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও সেই অসন্তোষের ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টাইন কোচ। এ কারণে মিশরের বিপক্ষে শুরুর একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

রক্ষণভাগে ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন নিকোলাস তাগলিয়াফিকো। ফলে তিনি আবারও বাম প্রান্তের রক্ষণে নিজের জায়গা ফিরে পেতে পারেন। তার পরিবর্তে খেলা ফাকুন্দো মেদিনা কেপ ভার্দের বিপক্ষে ভালো খেললেও ম্যাচের শেষ দিকে ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে হয়েছিল।

আক্রমণভাগেও রয়েছে প্রতিযোগিতা। স্ট্রাইকার পজিশনে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের মধ্যে লড়াই আরও জমে উঠেছে। ইনজুরির কারণে শুরুতে পুরোপুরি ফিট না থাকায় আলভারেজের বদলে লাউতারোকেই সুযোগ দেওয়া হয়েছিল। তবে সর্বশেষ ম্যাচে লাউতারোর হতাশাজনক পারফরম্যান্সের পর মিশরের বিপক্ষে আলভারেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে।

মাঝমাঠেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নেমে দারুণ ছন্দে ছিলেন লিয়ান্দ্রো পারেদেস। তাকে যদি প্রথম একাদশে রাখা হয়, তাহলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে আরও আক্রমণাত্মক ভূমিকায় খেলতে হতে পারে। অন্যদিকে, আক্রমণের গতি বাড়াতে থিয়াগো আলমাদার পরিবর্তে নিকোলাস গঞ্জালেসকেও উইংয়ে ব্যবহার করার পরিকল্পনা থাকতে পারে স্কালোনির।

আরও পড়ুন

ব্রাজিলের অর্ধশতাধিক পতাকা খুলে নিল আর্জেন্টিনা সমর্থক

বিশ্বকাপের আগের আসরেও টুর্নামেন্টের মাঝপথে সেরা একাদশ খুঁজে পেয়েছিলেন স্কালোনি। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য সামনে রেখে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগে সঠিক সমন্বয় খুঁজে পেতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা শিবির।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস/নিকোলাস গঞ্জালেস; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্টিনেজ।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: