শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিক্ষোভ-সহিংসতায় অচল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বিক্ষোভ-সহিংসতায় অচল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর
বিক্ষোভ-সহিংসতায় অচল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু কাশ্মীরে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ-সহিংসতায় অচলাবস্থা বিরাজ করছে। সোমবার থেকে শুরু হওয়া আন্দোলন মঙ্গলবার ও বুধবার আরও তীব্র রূপ নেয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, তিন দিনে সংঘর্ষ ও সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুধু মঙ্গলবারই নিহত হয়েছেন আটজন—যার মধ্যে বাঘ জেলার ডিরকটে চারজন এবং রাজধানী মুজাফফরাবাদ ও মিরপুরে দুজন করে। এর আগের দিন রাজধানীতে আরও দুজন প্রাণ হারান। তবে পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে, এখন পর্যন্ত একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, বেকারত্ব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আজাদ কাশ্মীর পার্লামেন্টে আসনসংখ্যা বাড়ানোর দাবিতে সোমবার রাজধানী মুজাফফরাবাদে হরতাল কর্মসূচি ডাকে কাশ্মীরভিত্তিক রাজনৈতিক দল জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএজেএএসি)। এর পরদিন হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একই দিন সরকারপন্থি রাজনৈতিক সংগঠন মুসলিম কনফারেন্স মুজাফফরাবাদে ‘আমান মার্চ’ নামে একটি শান্তি মিছিল বের করে। কিন্তু নিলম ব্রিজ এলাকায় পৌঁছালে মিছিলের সঙ্গে জেএজেএসির কর্মীদের সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গুলি ছোড়ার ঘটনায় মোহাম্মদ সুধির নামের এক ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। এরপর দুই পক্ষের মধ্যে দাঙ্গা শুরু হয়।

শান্তি মিছিলে পুলিশ ও আধাসামরিক বাহিনী নিরাপত্তা দিচ্ছিল। সংঘর্ষ বাড়তে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।

বিক্ষোভ ও হরতালের কারণে রাজধানীসহ বিভিন্ন এলাকায় দোকানপাট, ব্যাংক ও বাজার সম্পূর্ণ বন্ধ রয়েছে। গণপরিবহনও অচল হয়ে পড়েছে, ফলে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে।

ভোরের আকাশ // হ.র

কাশ্মীরবিক্ষোভ সমাবেশপাকিস্তান

শেয়ার করুন: