শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কেরালা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের কেরালা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগার ঘটনায় ৬৮ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার (১৭ মে) রাজস্থানের কোটার কাছে বগিতে আগুন লাগার এ ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। এ ঘটনায় কেউ আহতও হয়নি বলে কর্মকর্তারা দাবি করেছেন।  সূত্র : এনডিটিভি।

তারা বলেছেন, স্থানীয় সময় সকাল সোয়া ৫টার দিকে কোটার বিক্রমগড় আলোট রেলস্টেশনের কাছে ৬৮ যাত্রীকে বহন করা বি-১ কোচটিতে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা সকল যাত্রীকে ট্রেন থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। ক্ষতিগ্রস্ত কোচটিকে ট্রেনের বাকি অংশ থেকে আলাদা করার পাশাপাশি নিরাপত্তার খাতিরে ট্রেনের ওভারহেড বৈদ্যুতিক লাইন তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এক ভিডিওতে বিচ্ছিন্ন কোচটি থেকে গাঢ়, ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। আগুন রেললাইনের আশপাশে কিছু গাছেও ছড়িয়ে পড়েছিল। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছে তারা। বলেছে ভারতীয় রেলওয়ে জানিয়েছে সেখানে একটি অতিরিক্ত কোচ যোগ করে আগের ধারণক্ষমতা নিশ্চিত করা হবে।

ট্রেনটি শুক্রবার (১৬ মে) কেরালার তিরুভানান্তাপুরম থেকে যাত্রা করেছিল, রোববার (১৭ মে) বেলা সাড়ে ১২টার দিকে তার দিল্লির হযরত নিজামুদ্দিন আউলিয়া স্টেশনে পৌঁছানোর কথা। ট্রেনটি প্রায় দুই হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর রাজধানী থেকে আনুমানিক সাড়ে চারশ কিলোমিটার দূরে থাকা অবস্থায় বগিতে আগুন লাগে।

আরও পড়ুন

চীনের দেওয়া সব উপহার ডাস্টবিনে ফেলেছে যুক্তরাষ্ট্র

সূত্র আরো জানায়, শুক্রবার (১৬ মে) হায়দরাবাদ রেলস্টেশনে যাত্রা শুরুর আগে প্ল্যাটফর্মে আনার সময় হায়দরাবাদ-জয়পুর স্পেশাল ট্রেনের একটি খালি বগিতেও আগুন দেখা যায়।সেসময় ট্রেনটির ভেতরে কোনো যাত্রী ছিল না। এ ঘটনায়ও কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সেকান্দারাবাদে সদরদপ্তর থাকা সাউথ সেন্ট্রাল রেলওয়ে জানায়, ওই আগুন নিভিয়ে ফেলা হয় এবং ক্ষতিগ্রস্ত কোচগুলোকে ট্রেন থেকে আলাদা করে ফেলা হয়।

 

ভোরের আকাশ/সু.পা

রাজস্থানে ট্রেনে আগুন

শেয়ার করুন: