শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র কূটনীতি নিয়ে আন্তরিক নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথে সমস্যা সমাধানের বার্তা দিলেও, বাস্তবে তারা কূটনীতি নিয়ে মোটেও ‘আন্তরিক নয়’ বলে মন্তব্য করেছে ইরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক বিবৃতিতে এ কথা জানান।

বাগাই বলেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া এই যুদ্ধ সম্পর্কে আমরা মধ্যস্থতাকারী পক্ষগুলোর কাছে আমাদের সুস্পষ্ট অবস্থান জানিয়েছি। আমরা মূলত প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছি, কারণ আমরা ক্রমাগত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ও বোমাবর্ষণের শিকার হচ্ছি। এই পরিস্থিতিতে আমাদের সশস্ত্র বাহিনী ও সমগ্র দেশের জনগণ শতভাগ ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় মনোনিবেশ করছে।

তিনি জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য অঞ্চলের অনেক দেশই এই যুদ্ধের পরিণতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানসহ বিভিন্ন মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে ইরান জানতে পেরেছে যে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথে সমস্যার সমাধান চায়।

তবে এই দাবির সমালোচনা করে বাগাই বলেন, গত এক বছরের অভিজ্ঞতা প্রমাণ করে যে, মার্কিন সরকার কূটনীতি সম্পর্কে মোটেও আন্তরিক নয়। যখনই তারা কূটনীতির কথা বলে, তা মূলত প্রতারণার উদ্দেশ্যে বা একধরনের মানসিক বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হিসেবেই বলে।

বাগাই বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সূত্র: সিএমজি

ভোরের আকাশ/এনএস

ইরানযুক্তরাষ্ট্র

শেয়ার করুন: