শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। বুধবার (৩ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে উভয় পক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কেশম দ্বীপে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য সম্পদ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি নতুন ড্রোন বহর কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। তবে ওই হামলা সফল হয়নি বলে দাবি করেছে তারা।

সেন্টকমের তথ্য অনুযায়ী, বুধবার ভোরে কেশম দ্বীপে একটি ইরানি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালানো হয়। মার্কিন বাহিনীর দাবি, স্থাপনাটি ড্রোন পরিচালনার কাজে ব্যবহৃত হচ্ছিল।

এদিকে, কুয়েত ও বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত (এয়ার রেইড সাইরেন) বেজে ওঠার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

মালয়েশিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানা ১৬ বছরের কম বয়সীদের

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম-সংশ্লিষ্ট মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, কেশম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, সম্ভাব্য যেকোনো হামলা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে দেশটির কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংঘাত আরও বিস্তৃত হলে কঠোর জবাব দেওয়া হবে।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: