শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের খনি বিস্ফোরণ ও ভূমিধস

ধ্বংসস্তুপ থেকে ১৭ দিন পর জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মর্দান জেলার রুস্তম তহশিলে খনিতে বিস্ফোরণ ও ভূমিধসের ১৭ দিন পর এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ রুস্তমের নাঙ্গাবাদ এলাকায় একটি পাথর খনিতে কাজ চলাকালে হঠাৎ ওপর থেকে বড় ধরনের পাথরধস শুরু হয়। এতে খনির ভেতরে থাকা শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ঘটনায় এখন পর্যন্ত আটজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

রেসকিউ ১১২২-এর কর্মকর্তা সৈয়দ আব্বাস এক ভিডিও বার্তায় জানান, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির নাম আব্দুল ওয়াহাব। তিনি মোহমান্দ জেলার বাসিন্দা। দীর্ঘ ও জটিল উদ্ধার অভিযানের পর তাকে জীবিত বের করা সম্ভব হয় এবং সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, শুরুতে সকল শ্রমিকের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া গেলেও পরে একজন নিখোঁজ ছিলেন বলে ধারণা করা হচ্ছিল। দীর্ঘ অনুসন্ধান শেষে ওই ব্যক্তিকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায়, বিশেষ করে আপার দির, চিত্রাল, কোহিস্তান ও সোয়াত অঞ্চলে ভূমিধস একটি নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে। খাড়া পাহাড়ি ঢাল ও ভঙ্গুর ভূপ্রকৃতির কারণে এসব এলাকায় দুর্ঘটনার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

ভোরের আকাশ/সু.পা

পাকিস্তানের খনি বিস্ফোরণ

শেয়ার করুন: