শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ৩৮টি ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহত করলো আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মাঝে আকাশ প্রতিরক্ষায় বড় সাফল্যের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। গত ২৪ ঘণ্টায় দেশটি মোট ১১টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং ২৭টি ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করেছে। 

সোমবার (৩০ মার্চ) আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

আমিরাত প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট ৪৪০টি ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৯৪১টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে এসব হামলার প্রভাবে এখন পর্যন্ত আমিরাতে ১৭৮ জন আহত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৮ জন। মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতার কারণেই বড় ধরণের বিপর্যয় এড়ানো সম্ভব হচ্ছে বলে দাবি দেশটির।

কেবল আরব আমিরাত নয়, একই সময়ে প্রতিবেশী দেশ বাহরাইনের আকাশসীমায়ও বড় ধরণের হামলার চেষ্টা চালানো হয়েছে। বাহরাইন প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তারা তাদের আকাশসীমায় ৮টি ক্ষেপণাস্ত্র এবং ৭টি ড্রোন ভূপাতিত করেছে।

তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে বাহরাইন এ পর্যন্ত মোট ১৮২টি ক্ষেপণাস্ত্র এবং ৩৯৮টি ড্রোন সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই বহুমুখী লড়াইয়ে উপসাগরীয় দেশগুলো এখন অনেকটা ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত হয়েছে। নিজেদের আকাশসীমা ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত রাখতে এই অঞ্চলের দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে (এয়ার ডিফেন্স সিস্টেম) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। সূত্র: আল-জাজিরা  

ভোরের আকাশ/নি

আরব আমিরাত

শেয়ার করুন: