শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রাম্প যুদ্ধে যা পারেননি আলোচনায়ও পারবেন না: ইরানি রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাসেম জালালি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে যুক্তরাষ্ট্র যে লক্ষ্য অর্জন করতে পারেনি, তা আলোচনার মাধ্যমেও সম্ভব নয়।

কাসেম জালালি সোমবার (২০ এপ্রিল) রুশ সংবাদমাধ্যম ভেদোমোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সরকার পরিবর্তনের যে পরিকল্পনা করেছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তার ভাষায়, তারা ইরানকে কয়েক দিনের মধ্যে জয় করার কথা বললেও বাস্তবে কোনো লক্ষ্যেই সফল হয়নি।

তিনি আরও বলেন, যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অবস্থান একাধিকবার পরিবর্তিত হয়েছে। শুরুতে সরকার পরিবর্তনের লক্ষ্য থাকলেও পরে তা সীমিত হয়ে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নেমে আসে, যা-ও ব্যর্থ হয়েছে বলে তার দাবি।

রাষ্ট্রদূত অভিযোগ করেন, ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধও কার্যকর হয়নি। বরং যুদ্ধ পরিস্থিতি ইরানের সংকল্প আরও দৃঢ় করেছে।

আলোচনার বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রথমে কিছু শর্ত মেনে নিলেও পরে সেখান থেকে সরে এসেছে। তার মতে, আলোচনার মূল উদ্দেশ্য হওয়া উচিত পারস্পরিক সমঝোতা, কিন্তু একতরফা চাপিয়ে দেওয়া শর্তে কোনো ফল আসতে পারে না।

সবশেষে তিনি মন্তব্য করেন, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে যা অর্জন করতে পারেননি, তা আলোচনার মাধ্যমেও অর্জন করা সম্ভব নয়।

ভোরের আকাশ/সু.পা

 

ট্রাম্প যুদ্ধে যা পারেননি

শেয়ার করুন: