শিরোনাম
২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম

নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা
নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা

সোমালিয়ার উত্তর-পূর্ব উপকূলে ২৩ জন ক্রুসহ ‘আজিনি’ নামের একটি ইরানি মাছ ধরার ট্রলার ছিনতাই করেছে সশস্ত্র সোমালি জলদস্যুরা। ট্রলারটিতে ২১ ইরানি জেলে ও দুজন সোমালি রক্ষীসহ মোট ২৩ ক্রু ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের ভারত মহাসাগরীয় সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র (এমএসসিআইও) এ তথ্য জানিয়েছে।

রোববার (১ নভেম্বর) ইরানের স্থানীয় সময় সময় দুপুর সাড়ে ১২টার দিকে সশস্ত্র ব্যক্তিরা ‘আজিনি’ নামের ইরানি ট্রলারটিতে উঠে পড়ে এবং সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ঘটনাটি সোমালিয়ার বন্দর শহর ‘বান্দার বেইলা’ থেকে প্রায় ১৮৫ নটিক্যাল মাইল পূর্ব দিকে এ ঘটনা ঘটে। কেন্দ্রটি জানিয়েছে, প্রতিবেদনটি তৈরির সময় পর্যন্ত ট্রলারের ক্রুদের অবস্থা বা নিরাপত্তা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশের এক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ১২ জলদস্যু ট্রলারটি এবং এর ২৩ ক্রুকে জিম্মি করেছে। প্রতিবেদন অনুযায়ী, ‘আজিনি’ ট্রলারটির গঠনশৈলী অনেকটা সেই ধরনের নৌযানের মতো, যা সোমালি জলদস্যুরা সাধারণত ‘মাদার শিপ’ বা মূল জাহাজ হিসেবে ব্যবহারের জন্য বেছে নেয়। ছোট ছোট নৌযান ছিনতাই করে জলদস্যুরা সেগুলোকে ভ্রাম্যমাণ ঘাঁটি হিসেবে ব্যবহার করে।

এর মাধ্যমে তারা উপকূল থেকে অনেক দূরে তাদের স্পিডবোটগুলো পৌঁছাতে পারে না সেখানে গিয়ে বড় বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম হয়। এমএসসিআইও আরও জানিয়েছে, শনিবার নাগাদ ট্রলারটি আরও প্রায় ১১০ নটিক্যাল মাইল পূর্ব দিকে সরে গেছে, যার ফলে এটি এই অঞ্চলের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক নৌপথের কাছাকাছি চলে এসেছে।

কেন্দ্রটি সতর্ক করে বলেছে, ইরানি ট্রলারটিকে জলদস্যুরা পরবর্তী অভিযানের জন্য ‘মাদার শিপ’ হিসেবে ব্যবহার করতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকেই সোমালি জলদস্যুরা জাহাজ ছিনতাইয়ের তৎপরতা বাড়িয়ে দিয়েছে। কেবল গ্রীষ্মকালেই তারা প্রায় ছয়টি জাহাজ দখল করেছে। এসব হামলার কিছু ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। চলতি বছরের সেপ্টেম্বরে ‘অনার ২৫’ নামের একটি ছিনতাই হওয়া তেলবাহী ট্যাংকার উদ্ধারের অভিযানে স্থানীয় পুলিশ ১৬ জন সন্দেহভাজন জলদস্যুকে গ্রেফতার করে। তবে অভিযানের আগেই ট্যাংকারে গোলাগুলির ঘটনায় পাঁচজন জিম্মি নিহত হয়েছিলেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: