শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভিয়েতনামে ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় ভারতীয় ১৫ পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন এলাকা ফু কুয়ক দ্বীপের কাছে ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই ২০২৬) নৌকাটি উল্টে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় স্পিডবোটটিতে ৩২ জন ভারতীয় পর্যটক ও ৪ জন ক্রু সদস্য ছিলেন। এ ঘটনায় ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নৌকাটি ফু কুয়কের হোন মে রুট এনগোয়াই দ্বীপ থেকে ফিরে আন থই আন্তর্জাতিক বন্দরের দিকে যাচ্ছিল। গন্তব্যের কাছাকাছি, পর্যটন স্থান থেকে প্রায় ৪০০ মিটার দূরে থাকতেই নৌকাটি উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশপাশের নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে ভিয়েতনামের সীমান্তরক্ষী বাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার অভিযানে যোগ দেয়। নৌকার ভেতরে আটকে পড়া যাত্রীদের কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন

ভারতে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরাইল

ভারতের দূতাবাস জানিয়েছে, ভিয়েতনামের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও তথ্য সংগ্রহের কাজ চলছে। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য হ্যানয় ও হো চি মিন সিটিতে দুটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

ফু কুয়ক দ্বীপ ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত পর্যটন এলাকা। প্রতিবছর লাখো পর্যটক এখানকার সাদা বালুর সৈকত ও স্বচ্ছ পানির সৌন্দর্য উপভোগ করতে আসেন। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/এম

ভিয়েতনাম

শেয়ার করুন: