ভারত প্রক্সি যুদ্ধ আরও তীব্র করেছে: ফিল্ড মার্শাল মুনির

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির বলেছেন, চলতি বছরের ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা ১৯ দিনের সামরিক সংঘাতের পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ আরও জোরদার করেছে।
বুধবার (৩০ জুলাই) বেলুচিস্তানে এক অনুষ্ঠানে মুনির বলেন, “সন্ত্রাসী ছদ্মবেশধারীদের পেছনে ভারতের স্পষ্ট পৃষ্ঠপোষকতা রয়েছে, যা আমরা তীব্রভাবে নিন্দা করি।”
তিনি আরও উল্লেখ করেন, “এই প্রক্সিরাও তাদের অপরাধের জন্য একই পরিণতি এবং অপমানের মুখোমুখি হবে।”
মুনির জোর দিয়ে বলেন, “সন্ত্রাসীরা ধর্ম, সম্প্রদায় বা জাতিগততার কোনো সীমানা বোঝে না। তাই আমরা ঐক্যবদ্ধ জাতীয় প্রতিক্রিয়ার প্রয়োজন।”
জিও নিউজের প্রতিবেদনে জানা গেছে, ফিল্ড মার্শাল অসীম মুনির আঞ্চলিক শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দেশের জাতীয় মর্যাদা রক্ষা ও নাগরিকদের সুরক্ষায় যেকোনো বহিরাগত বা অভ্যন্তরীণ হুমকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার গুরুত্ব আরোপ করেন।
ভোরের আকাশ//হ.র