শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ড্রোন ভূপাতিত করল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ জুন ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানি সেনারা রাজধানী তেহরানের আকাশে একটি ড্রোন ভূপাতিত করেছে। বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, তেহরানের আকাশে ড্রোনটি দেখতে পেয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি টার্গেট ও ভূপাতিত করা হয়। তবে এটি কোন মডেলের এবং অ্যাটাক ড্রোন কি না সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন মেহের নিউজের প্রতিনিধি।

এরআগে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যখন যুদ্ধ হয়েছিল তখন নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একাধিক অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছিল ইরানি সেনারা।

গতকাল রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল নিক্ষেপ করে। এরপর সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা মিসাইল হামলা চালায়।

আরও পড়ুন

ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে ইরানের হামলা

এরপর পাল্টা জবাব হিসেবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরাও ইসরায়েলে মিসাইল হামলা চালায়। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকেও মিসাইল ছোড়া শুরু হয়। মধ্যরাত থেকে এখন পর্যন্ত ইরান কয়েক দফা মিসাইল নিক্ষেপ করেছে। অপরদিকে দখলদার ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

গতকাল রাতে ইরান ইসরায়েলে মিসাইল ছোড়ার পর ইসরায়েলকে নিবৃত করার চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইসরায়েল তার কথায় কর্ণপাত করেনি। তারা ভোরে ইরানে পাল্টা হামলা চালায়। এরপর পূর্ণ মাত্রায় হামলা পাল্টা হামলা শুরু হয়। সূত্র: মেহের নিউজ

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: