শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরমাণু ইস্যুতে মার্কিন শর্ত মানলো না ইরান, চুক্তি ছাড়াই শেষ আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

পরমাণু অস্ত্র তৈরি ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত ইরান মেনে না নেওয়ায় কোনও ধরনের শান্তি চুক্তি ছাড়াই শেষ হয়েছে দুই দেশের মধ্যকার উচ্চপর্যায়ের আলোচনা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করে।

জেডি ভ্যান্স জানান, পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের দেওয়া শর্তগুলো গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে ইরান। ফলে কোনও সমঝোতা ছাড়াই আলোচনার সমাপ্তি টেনে মার্কিন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে।

টানা ২১ ঘণ্টা ধরে চলা এই রুদ্ধশ্বাস আলোচনার বিষয়ে ভ্যান্স বলেন, পুরো সময়জুড়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন।

আলোচনা ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, সহজ সত্যটি হলো, আমাদের এমন একটি ইতিবাচক প্রতিশ্রুতি দরকার ছিল যেখানে ইরান কোনো পরমাণু অস্ত্র তৈরি করবে না। এমনকি পরমাণু অস্ত্র দ্রুত তৈরি করতে সক্ষম, এমন কোনও সরঞ্জামও তারা সংগ্রহ করবে না।

ভোরের আকাশ/আ.র

যুদ্ধবিরতি আলোচনা

শেয়ার করুন: