শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসলামাবাদ সমঝোতা স্মারক মর্যাদা ও শক্তির: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক ইসলামাবাদ সমঝোতা স্মারকটি ইরান ‘মর্যাদা ও শক্তি’ বজায় রেখেই করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, সমঝোতাটি শহীদ নেতা আলি খামেনির নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ ছিল। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএর বরাত দিয়ে ডন এ তথ্য জানিয়েছে।

পেজেশকিয়ানের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন তেহরানের ভেতরে ইসলামাবাদ সমঝোতা নিয়ে মতপার্থক্যও রয়েছে। এর আগে ইরানের এক আইনপ্রণেতা সমঝোতাটিকে ‘মৃত’ বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর আস্থা না রাখার আহ্বান জানিয়েছিলেন।

অন্যদিকে, পেজেশকিয়ান এর আগেও ইসলামাবাদ সমঝোতাকে ইরানের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন এবং এতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নে ওয়াশিংটনকে বাধ্য করার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

আরও পড়ুন

যুদ্ধ সৌদি ভূখণ্ডে গড়ালে ভয়াবহ পরিণতি হবে: ইয়েমেন

১৮ জুন স্বাক্ষরিত এই সমঝোতাকে ইরান এর আগে একটি ঐতিহাসিক দলিল এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির শক্তির প্রকাশ হিসেবে তুলে ধরেছিল।

পেজেশকিয়ানের সর্বশেষ বক্তব্যে তাই সামরিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমঝোতাকেও ইরানের অবস্থান ও মর্যাদা বজায় রাখার একটি অর্জন হিসেবে উপস্থাপনের বিষয়টি স্পষ্ট হয়েছে। সূত্র: ডন

ভোরের আকাশ/এম

পেজেশকিয়ান

শেয়ার করুন: