শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
থাইল্যান্ডে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
থাইল্যান্ডে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

থাইল্যান্ডের প্রাচুপ খিরি খান প্রদেশের মুয়াং জেলায় একটি পুলিশ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে থাকা আরও একজন প্যারাস্যুটের মাধ্যমে প্রাণে বেঁচে যান।

শনিবার (২৪ মে) স্থানীয় সময় দুপুর ১টার দিকে নঙ কক গ্রামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট। দুর্ঘটনার পরপরই হেলিকপ্টারে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

থাই ফায়ার অ্যান্ড রেসকিউ তাদের ফেসবুক পেজে জানায়, দুর্ঘটনায় হেলিকপ্টারের দুই পাইলট এবং একজন মেকানিক মারা গেছেন। প্যারাস্যুট ব্যবহার করে নিচে নামা আরেকজনের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

পুলিশ সূত্র জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটি বেল ২১২ মডেলের এবং এটি কানচানাবুরি এভিয়েশন পুলিশ ইউনিটের মালিকানাধীন। সুরাত থানি বিমানবন্দর থেকে একটি অভিযান শেষে ফেরার পথে এটি দুর্ঘটনার কবলে পড়ে।

নিহতদের পরিচয়ও নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন:

পুলিশ মেজর প্রাতুয়াং চুলেট (পাইলট),
পুলিশ ক্যাপ্টেন সোংপোল বোনচাই (পাইলট),
পুলিশ লেফটেন্যান্ট থিনাক্রিত সুয়াওন্নই (মেকানিক)।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেও একই বিভাগে পুলিশের একটি বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছিলেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: