শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেতানিয়াহু ‘বদ্ধ উন্মাদ ও অকৃতজ্ঞ’ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ জুন ২০২৬, ১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর প্রকাশ্যেই ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের মিত্র নেতানিয়াহুকে ‘বদ্ধ উন্মাদ ও অকৃতজ্ঞ’ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার (০১ জুন) ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একটি উত্তপ্ত ফোনালাপ হয়। এর ঠিক আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা বন্ধ হয়ে যেতে পারে। সে প্রেক্ষাপটেই দুই নেতার মধ্যে কথোপকথন হয়।

সূত্র জানায়, ফোনালাপের একপর্যায়ে ট্রাম্প এতটাই ক্ষুব্ধ হয়ে পড়েন যে নেতানিয়াহুকে সরাসরি প্রশ্ন করেন, তুমি আসলে কী করছ? মার্কিন কর্মকর্তাদের মতে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে ইসরায়েল যে ধরনের পাল্টা পদক্ষেপ নিয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেক বেশি কঠোর বলে মনে করছেন ট্রাম্প। জানা গেছে, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সবচেয়ে উত্তপ্ত ফোনালাপগুলোর মধ্যে একটি ছিল এটি।

আরও পড়ুন

বৈরুতে হামলার পরিকল্পনায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প

প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, ট্রাম্প নেতানিয়াহুকে অকৃতজ্ঞ বলেও অভিযুক্ত করেন। তার দাবি, অতীতে বিভিন্ন সংকটে তিনি নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছেন এবং রাজনৈতিক সমর্থন দিয়েছেন। আমেরিকার সমর্থন না থাকলে নেতানিয়াহুকে বড় ধরনের সমস্যার মুখে পড়তে হতো বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রগুলোর দাবি, ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, বৈরুতে বড় ধরনের হামলা চালালে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।

নেতানিয়াহু ফোনালাপ শেষে এক বিবৃতিতে জানান, ইসরায়েলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এর পরপরই ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তার অনুরোধের পর ইসরায়েলি বাহিনী বৈরুতে বড় অভিযান থেকে সরে এসেছে। ট্রাম্প নেতানিয়াহুর এই পাল্টাপাল্টি অবস্থানের পর কূটনৈতিক অঙ্গনে গুঞ্জন— এবার বন্ধুত্বে চিড় ধরেছে ট্রাম্প-নেতানিয়াহুর। এই উত্তেজনার মধ্যেই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিতে পারে এমন খবরও ছড়িয়ে পড়ে। তবে ট্রাম্প দাবি করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে একটি সমঝোতা চূড়ান্ত হতে পারে।

ভোরের আকাশ/সু.পা

মার্কিন-ইসরাইল সম্পর্ক

শেয়ার করুন: