শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

অন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, নিঃসন্দেহে জায়নবাদী ইসরায়েলি শাসনব্যবস্থা সব ইসলামি দেশের এক নম্বর শত্রু। তেহরানে ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালিহ কাজিম আল-জাইদির সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (২৪ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গালিবাফ বলেন, জায়নবাদী শাসনের বিরুদ্ধে ইসলামি দেশগুলোর ঐক্য রক্ষায় ইরান ও ইরাকের সহযোগিতা অবশ্যই কার্যকর ভূমিকা রাখবে।

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

বৈঠকে ইরাকি প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে তিনি আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শোকানুষ্ঠান আয়োজনের জন্য ইরাকের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও ইসলামী বিশ্বের স্বার্থে তেহরান ও বাগদাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশ যৌথভাবে কাজ করলে অঞ্চলের অনেক সংকটের সমাধান সম্ভব।

আরও পড়ুন

খুলনায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় দুই বছর পর আসামি দুই পুলিশ সদস্য গ্রেফতার

এ সময় ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বলেন, ইরান ও ইরাকের ভাগ্য একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। আয়াতুল্লাহ খামেনির জানাজা বিশ্ববাসীর সামনে একটি বিশেষ বার্তা পৌঁছে দিয়েছে।

মুসলিম বিশ্ব ও শিয়া সম্প্রদায়ের মধ্যে খামেনির জনপ্রিয়তার প্রসঙ্গ তুলে আল-জাইদি বলেন, সম্পদ বা ক্ষমতা দিয়ে অনেক কিছু অর্জন করা যায়, কিন্তু মানুষের ভালোবাসা কেনা যায় না। তীব্র গরম উপেক্ষা করে ইরাকে লাখো মানুষের উপস্থিতি ছিল এক অসাধারণ দৃশ্য, যা বিশ্বের সামনে একটি বিশেষ চিত্র তুলে ধরেছে।

ভোরের আকাশ/এনউব

গালিবাফ

শেয়ার করুন: