শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে পরিবারের ৬ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক কলহের জেরে নিজ পরিবারের ছয়জনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বন্দুকধারী।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১ জুন) দুপুর ১২টা ১২ মিনিটে প্রথম একটি বাড়ি থেকে পুলিশের কাছে গুলিবর্ষণের ফোন আসে।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখানে একই পরিবারের চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারী সেখান থেকে পালিয়ে যান। পরে তদন্তের সূত্র ধরে পুলিশ আরো দুটি স্থানে তল্লাশি চালায়। সেখান থেকে আরো দুজন পুরুষের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়—যাদের মধ্যে একজন অন্য একটি বাড়িতে এবং দ্বিতীয়জন কাছের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে মৃত অবস্থায় পড়ে ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতরা হামলাকারীর পরিবারের সদস্য ছিলেন। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ড হিসেবে শনাক্ত করেছে। ঘটনার পরপরই পুলিশ মিসিসিপি নদীর তীরবর্তী একটি পথ (রিভারফ্রন্ট ট্রেইল) দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে একটি পথচারী সেতুর কাছে ঘিরে ফেলে। সে সময় পুলিশের মুখোমুখি হয়ে রায়ান নিজের বন্দুক দিয়ে নিজেকেই গুলি করে আত্মহত্যা করেন।

আরও পড়ুন

আবারও সন্ধ্যা ৭টায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশ

মাসকাটিন শহরের পুলিশ প্রধান অ্যান্থনি কিস বলেন, ‘আজকের এই নৃশংসতা এবং আমাদের শান্ত সম্প্রদায়ের ওপর যে আঘাত, তা প্রকাশ করার মতো কোনো ভাষা আসলে আমার কাছে নেই।’

পুলিশ জানিয়েছে, হামলাকারী রায়ানের আগের অপরাধের রেকর্ড ছিল। তবে বর্তমানে সাধারণ জনগণের জন্য আর কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। নিহতদের নাম ও বয়স এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এবং পুরো ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে।


ভোরের আকাশ/ইউএম

যুক্তরাষ্ট্র

শেয়ার করুন: