শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুতিনের সঙ্গে বৈঠক করলেন এস. জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পুতিনের সঙ্গে বৈঠক করলেন এস. জয়শঙ্কর
পুতিনের সঙ্গে বৈঠক করলেন এস. জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বৃহস্পতিবার (২১ আগস্ট) মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বিস্তৃত আলোচনায় বসেন। বৈঠকগুলোতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ গুরুত্ব পায়। খবর এনডিটিভি।

এই বৈঠক এমন সময়ে হলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, এ ধরনের কেনাকাটা ইউক্রেন যুদ্ধকে উসকে দিচ্ছে।

যৌথ সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ভারত-রাশিয়া সম্পর্ক বিশ্বের সবচেয়ে স্থিতিশীল সম্পর্কগুলোর একটি। ভূ-রাজনৈতিক অভিন্নতা, নেতৃত্ব পর্যায়ের যোগাযোগ এবং জনগণের পারস্পরিক অনুভূতিই এই সম্পর্কের প্রধান চালিকাশক্তি।” তিনি আরও বলেন, ভারত-রাশিয়া সম্পর্ক বিশ্বের অন্যতম স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবেই পরিচিত।

তিন দিনের সফরে জয়শঙ্কর ২৬তম ভারত-রাশিয়া আন্তঃসরকারি কমিশন (আইআরআইজিসি-টেক) বৈঠকে সহ-সভাপতিত্ব করেন এবং মস্কোয় আয়োজিত ভারত-রাশিয়া ব্যবসায়িক ফোরামেও বক্তব্য দেন।

 

ভোরের আকাশ/হ.র

পুতিন

শেয়ার করুন: