শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানি পাইলট আটকের দাবি ঘিরে ভারত-পাকিস্তানের নতুন উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ মে ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানি পাইলট আটকের দাবি ঘিরে ভারত-পাকিস্তানের নতুন উত্তেজনা
পাকিস্তানি পাইলট আটকের দাবি ঘিরে ভারত-পাকিস্তানের নতুন উত্তেজনা

ভারতের রাজস্থান রাজ্যের জেসেলমার এলাকা থেকে পাকিস্তানের এক পাইলটকে আটক করা হয়েছে বলে দাবি করেছে দেশটির একাধিক গণমাধ্যম।

বৃহস্পতিবার (৮ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে একটি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার আগে পাইলট প্যারাশুটে করে বেরিয়ে আসেন এবং ভারতের ভূখণ্ডে জেসেলমারে অবতরণ করেন। পরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করে।

এছাড়া ভারত দাবি করেছে, পাকিস্তানের অন্তত দুটি যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে। তবে এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই দাবিকে “পুরোপুরি অস্বীকার” করে বলেন, "যদি ভারতের কাছে সত্যিই প্রমাণ থাকে যে তারা আমাদের যুদ্ধবিমান ভূপাতিত করেছে বা পাইলটকে আটক করেছে, তাহলে তারা যেন তা প্রকাশ করে।"

পাকিস্তানি টেলিভিশন জিও নিউজে এক আলোচনায় আতাউল্লাহ বলেন, “ভারত সরকারের করা দাবি আমি শতভাগ প্রত্যাখ্যান করছি। এটি ভিত্তিহীন এবং প্রমাণহীন।”

বর্তমান ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এমন পাল্টাপাল্টি দাবি-প্রত্যাখ্যান দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উদ্বেগ আরও বাড়াচ্ছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: