শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৭ আরোহীর সবাই নিহত

ভারতে মাঝ আকাশে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতে আকাশপথে ফের ভয়াবহ দুর্ঘটনা। রাঁচি থেকে দিল্লিগামী একটি এয়ার অ্যাম্বুলেন্স মাঝ আকাশে যোগাযোগ হারিয়ে ঝাড়খণ্ডে ভেঙে পড়েছে।

বিমানটিতে মোট সাতজন ছিলেন। শেষ খবর অনুযায়ী, সাতজনেরই মৃত্যু হয়েছে। বিমানটি ছিল বিচক্রাফট সি-৯০ মডেলের। এটি পরিচালনা করছিল রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড।

সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে উড্ডয়ন করে বিমানটি। প্রায় ২৩ মিনিট পর সেটির সঙ্গে রাডার ও এটিসির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন জানায়, কলকাতার সঙ্গে যোগাযোগের পর রাত ৭টা ৩৪ মিনিটে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়।

পরে চাতরা জেলার সিমারিয়া থানা এলাকায় এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। শুরুতে ধারণা করা হয়েছিল, পালামৌ ও লাতেহারের মাঝামাঝি কোথাও দুর্ঘটনা ঘটেছে।

বিমানে ছিলেন দুই পাইলট—বিবেক বিকাশ বিলাগত ও সর্বদীপ সিংহ। এছাড়া ছিলেন এক রোগী, দুইজন সহকারী, একজন চিকিৎসক ও একজন প্যারামেডিক।

৪১ বছর বয়সী ওই রোগীর শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নেওয়া হচ্ছিল।

জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি তদন্তে নামছে।

ভোরের আকাশ/নি. ব

এয়ার অ্যাম্বুলেন্স

শেয়ার করুন: