শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের আলাস্কায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পূর্ব আলাস্কায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ মোট আটজন আরোহী ছিলেন। বাংলাদেশ সময় শুক্রবার (২১ আগস্ট) ও স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল সংস্থার কর্মকর্তারা।

সেসনা ৪৪১ ফ্লাইটটি আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহর থেকে ৪৫০ মাইল দক্ষিণপূর্বের ক্যাপ নিউনহামের দিকে যাচ্ছিল। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি তার গন্তব্যের কাছাকাছি ছিল।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন বলেছেন, সিকিউরিটি অ্যাভিয়েশনের পরিচালিত বিমানটিতে দুজন পাইলট এবং ছয়জন যাত্রী ছিলেন। তবে তারা জীবিত আছেন নাকি মারা গেছেন সেটি এখনো জানা যায়নি।

আরও পড়ুন

ইরান অবরোধের মধ্যে ৬৭টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলেছে যুক্তরাষ্ট্র

ক্লিন্ট জনসন আরও বলেছেন, ক্যাপ নিউনহামের বিমানবন্দরের কাছে স্থলে বিধ্বস্ত হয়েছে। এটি দেশটির বিমানবাহিনীর একটি এয়ারস্ট্রিপ। এখান থেকে দূরপাল্লার রাডার সাইটের অ্যাক্সেস দেওয়া হয়। বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শুধুমাত্র সামরিক ও বিশেস চার্টার্ড বিমানকে কেপ নিউনহামে অবতরণের অনুমতি দেওয়া হয়। সূত্র: সিএনএন

ভোরের আকাশ/সু.পা

বিমান বিধ্বস্ত, আলাস্কায়, যুক্তরাষ্ট্রে

শেয়ার করুন: