শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে যৌথ অভিযানে ২২ তালেবান জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশে যৌথ গোয়েন্দাভিত্তিক অভিযানে অন্তত ২২ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে সাম্প্রতিক সময়ের সহিংসতার প্রেক্ষাপটে এ ঘটনাটি ঘটেছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে কেপি অঞ্চলে জঙ্গি হামলা বেড়েছে, যা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পাকিস্তান।

সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, খাইবার জেলায় পাকিস্তানি তালেবানের উপস্থিতির ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।  

এদিকে আইএসপিআরের দাবি, এসব জঙ্গি ভারত-সমর্থিত এবং তারা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। এ বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, এলাকায় অন্য কোনো ‘খারিজি’ (জঙ্গি) সদস্য থাকলে তাদের নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে। এ সময় জঙ্গিদের নির্বিচার গুলিতে ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে বলেও জানানো হয়।

পাকিস্তান বরাবরই অভিযোগ করে আসছে, আফগানিস্তান তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে এবং ভারত সীমান্ত পারের হামলার জন্য জঙ্গিগোষ্ঠীগুলোকে সহায়তা করছে। কাবুল ও নয়াদিল্লি এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা বাড়ানোরকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এর আগে চলতি সপ্তাহে কেপির বান্নু জেলায় পৃথক অভিযানে এক আত্মঘাতী হামলাকারীসহ দুই জঙ্গিকে হত্যা করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

ভোরের আকাশ/আ.র

তালেবান জঙ্গি নিহত

শেয়ার করুন: