শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হুথি হামলায় আরামকোর উৎপাদনে প্রভাব পড়েনি: সিইও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৩:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর কার্যক্রমে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী আমিন এইচ. নাসের বলেছেন, এসব হামলার কারণে তেল উৎপাদন সক্ষমতায় কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। মঙ্গলবার (৪ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমিন এইচ. নাসের বলেন, “হুথিদের হামলা আমাদের সক্ষমতার ওপর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি।” তিনি জানান, জুলাই মাসে লোহিত সাগর উপকূলসহ বিভিন্ন স্থানে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরামকো জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটলেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ৪৪ শতাংশ বেড়েছে। হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হওয়ার মধ্যেও গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য মুনাফা করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল কোম্পানিটি এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার নিট মুনাফা অর্জন করেছে। অপরিশোধিত তেলের উচ্চমূল্য এবং পরিশোধিত ও রাসায়নিক পণ্যের ব্যবসা থেকে বাড়তি আয়কে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে সৌদি আরবের সরকারি পরিসংখ্যানে জানানো হয়, গত বছরের একই সময়ের তুলনায় দেশটির তেল উৎপাদন ২৪ দশমিক ৭ শতাংশ কমেছে। এর প্রভাবে দ্বিতীয় প্রান্তিকে দেশটির প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ দশমিক ৮ শতাংশ কমেছে।

এদিকে, গত ৩০ জুলাই সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদারে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করা হয়েছে।

আরও পড়ুন

সেউতায় অভিবাসী অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তায় জরুরি বৈঠকে ইইউ

জোটের অংশগ্রহণকারী দেশগুলো ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করা কৌশলগত তিনটি জলপথে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের পথ নিরাপদ রাখার অঙ্গীকার করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিকে ঘিরে বৈশ্বিক উদ্বেগ বাড়ছে। এই প্রণালি দিয়ে একসময় বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন করা হতো। এ ছাড়া সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরান-সমর্থিত হুথি যোদ্ধারা বাব আল-মান্দেব, লোহিত সাগর ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথে বারবার হামলা চালিয়ে আসছে। সূত্র: আল জাজিরা 

ভোরের আকাশ/সু.পা

আরামকো

শেয়ার করুন: