রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ধারাবাহিক হামলা চালানোর দাবি করেছে।
তাদের দাবি অনুযায়ী, রাজধানী রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, গত ৪৮ ঘণ্টায় এসব হামলা চালানো হয়েছে। এদিকে, দাম্মাম বিমানবন্দরে হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যে সৌদি আরবে এসব হামলার দাবি করল হুথিরা।
ভোরের আকাশ/আ.র