ভারতের শুল্ক আরোপে পুতিন বৈঠকে রাজি হয়ে থাকতে পারেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সঙ্গে বৈঠকে রাজি হতে পারেন। ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যখন আপনি আপনার দ্বিতীয় বৃহত্তম গ্রাহক হারাবেন, তখন এর প্রভাব থাকবে।”
ট্রাম্পের শুল্কের কারণে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর কর ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, এটি ভারতকে মূলত আলোচনার জন্য যুক্ত করতে পারে।
ট্রাম্প বলেন, আলাস্কায় পুতিনের সঙ্গে তার বৈঠকের মূল উদ্দেশ্য হলো রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে একটি কার্যকর সমাধান খুঁজে পাওয়া। যদি বৈঠক ফলপ্রসূ হয়, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সঙ্গে যুক্ত করার কথাও ভাবছেন।
ভারত আগে ট্রাম্পের শুল্ককে অন্যায় ও অযৌক্তিক বলে অভিহিত করেছে, তবে মার্কিন প্রেসিডেন্টের মতে, এটি ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি আনার প্রচেষ্টার অংশ।
ভোরের আকাশ/হ.র