শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৭:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি দিয়েছেন। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা যদি কোনো চুক্তিতে না আসে, তাহলে আমি ফিরে গিয়ে আমার কাজ শেষ করব। তবে এরপর সেগুলো পুনর্গঠনে তাদের অনেক দীর্ঘ সময় লাগবে। ইতোমধ্যেই সবকিছু পুনর্নির্মাণ করতে তাদের বহু বছর লেগে যাবে।

তিনি আরও বলেন, অনেকে চাইছেন আমি ফিরে গিয়ে কাজ শেষ করি। সেতুগুলোর কথা যদি বলেন, তাহলে এক ঘণ্টারও কম সময়ে আমি তাদের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি।

ট্রাম্প দাবি করেন, তিনি চাইলে ইরানের বিদ্যুৎকেন্দ্রও লক্ষ্যবস্তু করতে পারেন। কারণ, সবচেয়ে কঠিন অবকাঠামো নির্মাণ হলো বিদ্যুৎকেন্দ্র। আর সবচেয়ে বেশি সময় লাগে একটি সেতু নির্মাণে।

আরও পড়ুন

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

তবে ট্রাম্প বলেন, তিনি সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করে সুপেয় পানি উৎপাদনকারী ডেসালিনেশন প্ল্যান্টে হামলা চালাতে চান না।

তিনি বলেন, সেখানে হামলা করলে আমি কাদের ক্ষতি করব? সাধারণ মানুষের। তাই আমি সেটা করতে চাই না। সূত্র : সিএনএন

ভোরের আকাশ/এম

ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন: