শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার তীব্র নিন্দা ইরাকের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার তীব্র নিন্দা ইরাকের
ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার তীব্র নিন্দা ইরাকের

গাজা উপত্যকা পুরোপুরি দখলের ইসরায়েলি পরিকল্পনার কড়া সমালোচনা করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার শাফাক নিউজ জানায়, এক বিবৃতিতে ইরাক এ পরিকল্পনাকে গাজার নিরপরাধ মানুষের বিরুদ্ধে ক্ষুধার নীতি, বাস্তুচ্যুতি ও গণহত্যার অংশ বলে উল্লেখ করেছে—যা যুদ্ধাপরাধের শামিল এবং যার জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা উচিত।

ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অবিলম্বে এসব লঙ্ঘন বন্ধের দাবি জানিয়েছে।

অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা প্রতিরক্ষা বাহিনীর গাজা দখল পরিকল্পনা অনুমোদন করেছে। পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে পাঁচটি শর্ত দেবে, তার অধিকাংশ মন্ত্রিসভা সদস্য সমর্থন করেছেন। শর্তগুলো হলো—

  • হামাসকে নিরস্ত্রীকরণ
  • হামাসের হাতে থাকা ৫০ জিম্মি ফেরত আনা (যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা)
  • গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ
  • গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ নিশ্চিত করা
  • গাজার শাসন বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে হস্তান্তর, যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকবে না।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: