শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানে গত জানুয়ারির বিক্ষোভ-সম্পর্কিত একটি মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পরিবারঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

এ দণ্ড কার্যকর হলে এটি জানুয়ারির অস্থিরতার সঙ্গে সংশ্লিষ্ট প্রথম মৃত্যুদণ্ড হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রটি রয়টার্সকে জানিয়েছে, অভিযুক্ত মোহাম্মদ আব্বাসির বিরুদ্ধে ‘মোহারে‌বে’ (সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতা) অভিযোগ আনা হয়।

তবে ইরানের বিচার বিভাগ এখনো আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করেনি। দেশটির সর্বোচ্চ আদালতের অনুমোদনও বাকি রয়েছে।

সূত্রটি জানিয়েছে, আব্বাসির বিরুদ্ধে এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হলেও তার পরিবার এ অভিযোগ অস্বীকার করেছে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, জানুয়ারির বিক্ষোভ দমনে কঠোর অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছেন।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটিকে ইরানের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অস্থিরতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছিলেন, বিক্ষোভ-সম্পর্কিত মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তিনি সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারেন।

সূত্রটি আরও জানায়, অভিযুক্তের মেয়ে ফাতেমেহ আব্বাসিকে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাদের পছন্দের আইনজীবীর সুযোগ না দিয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ইরানের বিচার বিভাগ এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

ভোরের আকাশ/নি. ব

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ

শেয়ার করুন: