শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ক্রুজ শিপে আরও দুই যাত্রী হান্টাভাইরাসের আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রুজ শিপে হান্টাভাইরাস সংক্রমণের ঘটনায় নতুন করে আরও দুইজন যাত্রীর শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। বিভিন্ন দেশের যাত্রীদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই এ তথ্য প্রকাশ্যে আসে। সোমবার (১১ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ত জানিয়েছেন, এমভি হন্ডিয়াস নামের ওই ক্রুজ শিপে থাকা এক ফরাসি নারী যাত্রীর শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে এবং তার শারীরিক অবস্থা অবনতি হচ্ছে। তিনি ফ্রান্স ইন্টার রেডিওকে বলেন, শুরুতেই দ্রুত ব্যবস্থা নেওয়া এবং সংক্রমণের শৃঙ্খল ভেঙে দেওয়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশন জোরদার করতে নতুন ডিক্রি জারি করা হয়েছে বলেও জানান তিনি।

ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত আরও চারজন ফরাসি যাত্রীর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। পাশাপাশি ২২ জন সংস্পর্শে আসা ব্যক্তিকে শনাক্ত করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, দেশে ফেরার বিশেষ ফ্লাইটে থাকা এক মার্কিন নাগরিকের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। আরও একজনের হালকা উপসর্গ রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুজনকেই বিমানের বিশেষ ইউনিটে রাখা হয়েছে। একই ফ্লাইটে থাকা ১৭ জন যাত্রীর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

আলজাজিরার তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত দুইজনসহ মোট আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং আরও একটি সম্ভাব্য মৃত্যুর কথা জানিয়েছে। আক্রান্তদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে একজন দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।

এমভি হন্ডিয়াস জাহাজটি ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফ উপকূলে নোঙর করার পর থেকেই সেখানে অবস্থান করছিল। কয়েক সপ্তাহ ধরে আটকে থাকা অবস্থাতেই জাহাজটিতে সংক্রমণ ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার আগেই যারা জাহাজ ছেড়েছেন, তাদের খুঁজে বের করে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে কীভাবে এই সংক্রমণ শুরু হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

হান্টা ভাইরাস

শেয়ার করুন: