শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তিন হাজার ৫০০ পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমের বিধিনিষেধ লঙ্ঘনের কারণে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় ৩,৫০০ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করা হয়েছে।

পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য নেশনের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় পরিষদকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে অবহিত করেছে। 
অনলাইন কনটেন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম সংক্রান্ত সংযুক্ত আরব আমিরাতের আইন লঙ্ঘনের কারণেই এসব নির্বাসনের ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ আইনপ্রণেতাদের জানিয়েছে।  

সরকার আরও জানায়, বহিষ্কৃত ব্যক্তিদের সম্পদ ও জিনিসপত্র প্রচলিত আইনগত প্রক্রিয়া অনুসারে তাদের বৈধ উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হচ্ছে। সম্পত্তি হস্তান্তর বা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সমস্যায় পড়া পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদকে আশ্বস্ত করেছে।

এছাড়া বিদেশে বসবাসরত পাকিস্তানি নাগরিকদের সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে অনলাইন, ডিজিটাল কনটেন্ট এবং জনসমক্ষে যোগাযোগ সংক্রান্ত নিয়মগুলোর ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পাকিস্তান সরকার।

আরও পড়ুন

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

অ্যাসোসিয়েশন অব ওভারসিজ পাকিস্তানিসের তথ্য অনুযায়ী, প্রায় ১৮ লাখ পাকিস্তানি সংযুক্ত আরব আমিরাতে বসবাস ও কাজ করেন। এই প্রবাসীরা পাকিস্তানের বার্ষিক  রেমিট্যান্স হিসেবে ৬০ কোটি ডলারেরও বেশি অর্থ দেশে পাঠান।

ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের অবসানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান।

ভোরের আকাশ/এম

আমিরাত

শেয়ার করুন: