শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইআরজিসির সঙ্গে সম্পর্কের জেরে বাহরাইনে গ্রেপ্তার ১৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ জুন ২০২৬, ৩:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ বাহরাইনে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাহরাইনের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ) বৃহস্পতিবার (০৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে পরিচালিত এক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এই ১৫ জনকে। আরও বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের পর বাহরাইনে ইরানের একটি গুপ্তচর নেটওয়ার্কের সন্ধান পেয়েছিলেন গোয়েন্দারা। যে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা সবাই সেই নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত।

এক বিবৃতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তাররা সবাই ইনফ্লুয়েন্সার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বাহরাইনের জনগণকে ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে উদ্বুদ্ধ করতে বিভিন্ন উসকানিমূলক কন্টেন্ট ও ভিডিও পোস্ট করে আসছিল। পাশাপাশি বাহরাইনে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য সদস্য সংগ্রহের কাজও করছিল তারা।

আরও পড়ুন

ইসরাইলি হামলায় লেবাননে প্যারামেডিক নিহত

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর এই মার্কিন ঘাঁটিতে বেশ কয়েক বার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি।

সর্বশেষ তিন দিন আগে বাহরাইনে ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড। তারপরেই এই ১৫ জনকে গ্রেপ্তার করল বাহরাইন পুলিশ। সূত্র : গালফ নিউজ

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: