শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশসহ নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠান স্থগিত করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশসহ নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠান স্থগিত করলো ভারত
বাংলাদেশসহ নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠান স্থগিত করলো ভারত

ভারতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহসহ পাঁচটি দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ মে) দেশটির রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার কথা ছিল এই কূটনীতিকদের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, ওইদিন বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড ও তুরস্কসহ মোট পাঁচটি দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র জমা দেওয়ার কথা ছিল। তবে অজানা কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ চলতি বছরের এপ্রিলের শুরুতে দিল্লিতে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন তিনি।

আগামী দিনগুলোতে স্থগিত অনুষ্ঠানটি নতুন করে কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ভারতীয় কর্তৃপক্ষ।

ভোরের আকাশ//হ.র

রাষ্ট্রদূত

শেয়ার করুন: