শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। খবর আল জাজিরার।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শনিবার (২৩ মে) টায়ার শহরের উত্তরে আল-বাকবুক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও দুজন আহত হয়েছে। উদ্ধারকারী দল চারটি মৃতদেহ উদ্ধার করলেও একজন নারীর মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। চলমান ইসরায়েলি হামলা জরুরি উদ্ধারকারী দলগুলোর কাজে বাধা সৃষ্টি করছে।

নাবাতিয়া জেলার সিয়ের আল-গারবিয়া শহরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো পৃথক এক ইসরায়েলি বিমান হামলায় অন্তত নয়জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে।

এনএনএ জানিয়েছে, রাশায়া আল-ওয়াদি জেলার আল-রাফিদ শহরে ভোরবেলায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে এক হামলায় একটি বাড়িতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। আরেকটি বিমান হামলায় আল-শাহাবিয়া শহরে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

আরও পড়ুন

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, সন্দেহভাজন বন্দুকধারী নিহত

এনএনএ আরও জানিয়েছে, টায়ার জেলার আল-হুশ শহরে একটি ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। টায়ার জেলার দেইর কানুন এন-নাহর শহরে রাতভর চালানো এক হামলায় একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং চারজন নিহত হয়েছেন।

এনএনএ জানিয়েছে, শনিবার গভীর রাতে ইসরায়েলি সেনাবাহিনী কাফার শহরে ইসলামিক হেলথ অথরিটির সঙ্গে যুক্ত একটি সিভিল ডিফেন্স দলকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আরও বলা হয়, দলটি পূর্ববর্তী একটি হামলায় আহতদের উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছিল, তখনই তাদের ওপর গুলি চালানো হয়। এই হামলায় উদ্ধারকারী দলের সদস্যরা আহত হন।


ভোরের আকাশ/ইউএম

লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলা

শেয়ার করুন: